ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নেশনস লিগে ইসরায়েল ইস্যু: আয়ারল্যান্ডের অনুরোধ প্রত্যাখ্যান উয়েফার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩ সন্তান অপরাধ করলে এবার বাবা-মায়েরও জেল-জরিমানা হতে পারে ইংল্যান্ডে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার

ফের শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ৭ ডিগ্রির ঘরে

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

দুই দিন তাপমাত্রা বাড়ার পর পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। সকালে সূর্য আলো ছড়িয়ে হেসে উঠলেও শীতের দাপট দেখাচ্ছে হিম ঝরানো বাতাস।  রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ রবিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম