ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ফের মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার, ক্ষুব্ধ জাপান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  12:01 PM

news image

এ যেন যুদ্ধ-যুদ্ধ খেলা। চরম খাদ্যসংকট, আপাতত অস্ত্রভাণ্ডার ভরপুর করার দিকে চিন্তা না করে খাদ্য উৎপাদনে জোর দিয়েছিলেন দেশটির রাষ্ট্রপ্রধান। কিন্তু নতুন বছর শুরু হতেই  ফের যুদ্ধাস্ত্রে শান দেওয়া শুরু করল উত্তর কোরিয়া। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নেমেছেন কিম জং উন।  বুধবার (০৫ জানুয়ারী) সমুদ্রে একটি প্রোজেক্টাইল নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। খবরটি নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী বাহিনী। জাপানের ধারণা,

এটি একটি ব্যালিস্টিক মিসাইল। যদিও এ বিষয়ে তারা নিশ্চিত নয়। প্রসঙ্গত, কোনওরকম ব্যালিস্টিক বা পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘ। তা উপেক্ষা করেই প্রোজেক্টাইল ছুঁড়ল কিমের দেশ। পিয়ংইয়ংয়ের তরফে মিসাইল উৎক্ষেপণের ঘটনা সবার আগে নজরে আসে জাপান উপকূলরক্ষী বাহিনীর। এরপর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বিবৃতি দিয়ে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিতে কড়া নজরে রাখছে। মিসাইলটি নিয়ে বিশদে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইলটি প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। পরমাণু নীতি বিশেষজ্ঞ অঙ্কিত পাণ্ডার মত, পিয়ংইয়ংয়ের ছোঁড়া মিসাইলটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে নাকি সামান্য দূরত্বের, তা বোঝার কোনও উপায় এই মুহূর্তে নেই। ফলে আরও কিছু তথ্য পাওয়ার অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম