ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ফের বদলে গেল কাজাখস্তানের রাজধানীর নাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  3:58 PM

news image

২০১৯ সালে মধ্য কাজাখস্তানের প্রেসিডেন্ট দেশটির রাজধানীর নাম 'আস্তানা' বদলে 'নূর সুলতান' নামে নামকরণ করেন৷। বিদায়ী প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের সম্মানে রাজধানীর নাম পরিবর্তন করা হয়েছিল। তবে তিন বছর পার হতেই সেই পুরনো 'আস্তানা' নামেই আবার নামকরণ করা হয়েছে দেশটির রাজধানীর নাম। কাজাখস্তানে প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করে এবং রাজধানীর পুরনো নামে ফিরে যাওয়া নিয়ে একটি আইনে দেশটির প্রেসিডেন্ট কাসিম জমাট তোকায়েভ সই করেছেন। এর মাধ্যমে পূর্বসূরীর ধারা থেকে সরে এলেন তিনি। শনিবার (১৭ সেপ্টেম্বর) তিনি এই বিলে সই করেন। পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে প্রেসিডেন্টের মেয়ার পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তবে কোনও প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার আইন যোগ করা হয়েছে। বিলে দেশটির রাজধানীর নাম আবার আস্তানা করা হয়েছে। আস্তানা ১৯৯৭ সালে কাজাখস্তানের রাজধানী হয়। তিন দশক ধরে দেশিটির প্রেসিডেন্ট পদে ছিলেন নুর সুলতান নাজারবায়েভ। ২০১৯ সালে তার পদত্যাগের পর বর্তমান প্রেসিডেন্ট তোকায়েভ তার সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন নুর সুলতান। পদত্যাগ করলেও ক্ষমতাসীন দলের প্রধান ও নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সরকারের ওপর নুর সুলতানের বিপুল প্রভাব ছিল। তবে গত জানুয়ারিতে ভয়াবহ বিক্ষোভের পর তোকায়েভ তাকে সব পদ থেকে অপসারণ করেন। সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম