ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ফের দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে রাইলি রুশো

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২২,  4:40 PM

news image

টি-টোয়েন্টিতে বিশ্বজুড়ে আলোচিত ব‍্যাটারদের মধ্যে একজন রাইলি রুশো। তবে কোলপ‍্যাক চুক্তির কারণে লম্বা সময় ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামা হয়নি তার। সম্প্রতি আবার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেন তিনি। আএ সেই জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না বাঁহাতি এই ব‍্যাটারকে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুইটি টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ খেলেন রুশো। এরপর হ্যাম্পশায়ারের সঙ্গে কোলপ‍্যাক চুক্তি করায় জাতীয় দলে আর দেখা যায়নি ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিস্ফোরক এই ব‍্যাটসম‍্যানকে। এই সময়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন রুশো। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪৮ ম্যাচে ১৪১.৫৭ স্ট্রাইক রেট এবং ৩১.২২ গড়ে রান করেছেন ৬ হাজার ৩০৭। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে বুধবার (২৯ জুন) তিন সংস্করণের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে এই দুই সফর থেকেই ছিটকে গেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী পেসার জেরাল্ড কোয়েটজি। তাকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি। বিশ্রামের অংশ হিসেবে ওয়ানডে সিরিজে রাখা হয়নি কাগিসো রাবাদাকে।

ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে কনুইয়ে চোট পান বাভুমা। সেরে উঠতে তার আট সপ্তাহের মতো সময় লাগতে পারে। বাভুমার অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেত্বত্ব দেবেন কেশভ মহারাজ। আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন ডেভিড মিলার। ইংল‍্যান্ড সফরের শুরুতে তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা, যা শুরু হবে ১৯ জুলাই। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা যাবে আয়ারল্যান্ডে। সেখানে আগামী ৩ ও ৫ আগস্ট দুটি ট-টোয়েন্টি খেলে টেস্টের জন‍্য ফিরে যাবে ইংল‍্যান্ডে। তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৭ অগাস্ট।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন,এইডেন মারক্রাম, রাসি ফন ডার ডাসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, ডুয়ানে অলিভিয়ের, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, লুথো সিপামলা, কেশভ মহারাজ, গ্লেন্টন স্টুয়ারম্যান, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কেশভ মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, রাসি ফন ডার ডাসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, ওয়েইন পার্নেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা,  তাবরাইজ শামসি, জেরাল্ড কোয়েটজি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম