ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ফের করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

#

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  4:46 PM

news image

দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে এক পোস্টে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস'র। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটারের ওই পোস্টে বলিউডের শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’ এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসার নিয়ে পুরো সুস্থ হয়ে ফেরেন বাড়িতে। ওই সময় তার ছেলে অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম