ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফোর্স মোতায়েন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে: তারেক রহমান কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক দুইপক্ষের সংঘর্ষে গুলিতে স্কুলছাত্র নিহত ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটক ২ সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারির শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আসছে টানা বন্ধ

#

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  11:09 AM

news image

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতে টানা কয়েক দিন ছুটি মিলবে। এরই ধারাবাহিকতায় মাসের শুরুর দিনেই মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রথম ছুটিতে গতকাল রবিবার বন্ধ ছিল সব স্কুল-কলেজে শ্রেণি কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরের তৃতীয় ছুটি এটি। এরপর ৪ ফেব্রুয়ারি ফের পবিত্র শবেবরাতের ছুটি রয়েছে। এ ছাড়াও চলতি ফেব্রুয়ারি মাসে টানা কয়েক দিন ছুটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এ অবস্থায় সরকারি চাকরিজীবীরা কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের দুদিন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সুতরাং মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা চার দিনের ছুটি। এ ছাড়া নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। তালিকা বিশ্লেষণে দেখা যায়, এ বছর শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটির মধ্যে ৮ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ ফের ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। এই ছুটি গত বছর ছিল ১৫ দিন। দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমায় একদিন, ফাতেহা-ই-ইয়াজ দহমে একদিন ছুটি আছে। এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ছুটি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম