ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

ফুয়াদের সুরে কনার গান

#

১৬ নভেম্বর, ২০২৫,  4:52 PM

news image

ফুয়াদ আল মুক্তাদির সুরে নতুন একটি গান এনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানের নাম ‘ভিতর ও বাহিরে’। গানটি কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন আবদার রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম। ফুয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কনা বলেন, ক্যারিয়ারের শুরু থেকে ফুয়াদের সঙ্গে কাজ করে যাচ্ছি। তার সুর ও সংগীতায়োজনে অ্যালবাম থেকে শুরু করে একক গান, প্লেব্যাক এমনকি বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছি। নতুন কিছু তৈরিতে আমাদের বোঝাপড়াও দারুণ। গানটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছেন এই সংগীতশিল্পী। কনা জানিয়েছেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম