ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
করাচিতে ১৪৪ ধারা জারি হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া দিল্লিতে রেড অ্যালার্ট জারি রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য

ফুলবাড়ীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৬,  11:23 AM

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোসাম্মৎ রুবিনা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে রবিবার দুপুরে মোসাম্মৎ রুবিনাকে গ্রেফতার করা হয়। 


ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী বাজার স্বর্ণপট্টির সামনে থেকে ফুলবাড়ী গোড়ক মন্ডপ বিডিআর বাজার এলাকার মোসাম্মৎ রুবিনা বিশেষ কায়দায় বডিতে ফিটিং অবস্থায় দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েন।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


তিনি জানান, ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটিমামলা রুজু করা হয়। ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম