ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া দিল্লিতে রেড অ্যালার্ট জারি রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬,  2:11 PM

news image

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ইসি।


ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে রোজার আগে ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে।


আর রোজার পরে ২৯ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচন, ১৩ মে চতুর্থ ধাপের নির্বাচন এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবারের বৈঠকে সিইসি ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকের আলোচ্যসূচিতে ছিল স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম