ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

ফুলকপির পরোটার সহজ রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৩,  2:43 PM

news image

শীতকাল মানেই বাজারে রকমারি সবজির রমরমা। আর এই শীতেই পালং, ফুলকপি, কড়াইশুঁটির পরোটা খাওয়ার সময়। প্রাতঃরাশ হোক বা নৈশভোজ, অল্প ঘিয়ে ভাজা পুর ভরা পরোটা দিব্যি জমে যায়। জেনে নিন সহজে ফুলকপির পরোটা তৈরির রেসিপি।
উপকরণ
১ টা ছোট ফুলকপি
২+১/২ কাপ ময়দা, আটা ময়াম দিয়ে ভালো করে মাখা
১/২ চা চামচ জিরেগুঁড়ো
১/২ চা চামচ গরম মশলাগুঁড়ো
স্বাদ মতো লবণ-চিনি
২ চা চামচ ধনেপাতা কুচি
পরিমাণ মত সাদা তেল
পদ্ধতি:
প্রথমে একটা বাটিতে ফুলকপির ফুলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার তাতে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিন। কড়ায় অল্প তেল দিয়ে পুর ভেজে ঠান্ডা করতে দিন। এবার ওই ময়দা মাখাটা থেকে লেচি কেটে নিয়ে তাতে বাটির মত ডো তৈরি করে তার মধ্যে অল্প করে পুর দিয়ে মুখটা সাবধানে বন্ধ করুন। এইভাবে সবগুলো পরোটার লেচি তৈরি করে নিন। এবার একটা একটা করে আটার গুড়ো ছড়িয়ে দিয়ে বেলে নিন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নিন এপিঠ-ওপিঠ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম