ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ, ২০২৫,  5:23 PM

news image

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকেই ফুটবল খেলোয়াড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দক্ষিণ-পশ্চিম কঙ্গোর একটি প্রদেশে এ ঘটনা ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)। রোববার রাতে মাই-নডোম্বে প্রদেশের মুশি শহরে একটি ফুটবল ম্যাচ শেষে ফিরছিলেন খেলোয়াড়রা। প্রাদেশিক মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, খেলোয়াড়দের নৌকাটি কোয়া নদীতে ডুবে যায়। এমপুতুর ধারণা, রাতে ভয়ংকর অন্ধকার নৌকাডুবির একটি কারণ হতে পারে। এদিকে মুশি অঞ্চলের স্থানীয় প্রশাসক রেনাকল কোয়াতিবা বলেছেন, এ ঘটনায় অন্তত ৩০ জন বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অধিকাংশের অবস্থা স্বাভাবিক হওয়ায় রাতেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। কঙ্গোর নদীগুলো ১০ কোটিরও বেশি মানুষের পরিবহনের প্রধান মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অবকাঠামো দুর্বল বা অস্তিত্বহীন, তাদের একমাত্র ভরসা নদীপথ। মধ্য আফ্রিকার এই দেশটিতে মারাত্মক নৌকা দুর্ঘটনা প্রায় ঘটে। গভীর রাতের ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রীবোঝাইকে এর কারণ হিসেবে প্রায়শই দায়ী করা হয়। এতদ সত্ত্বেও কর্তৃপক্ষ সামুদ্রিক নিয়মকানুন প্রয়োগ করতে হিমশিম খাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম