ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৫,  4:56 PM

news image

প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহ আবদেল্লাতিফকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার অধিকৃত জেরুজালেমের পুরাতন শহরের দামেস্ক গেট এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেরুজালেম গভর্নরেটের এক্স অ্যাকাউন্ট অনুসারে, সোমবার ইসরায়েলি আদালত আবদেল্লাতিফের আটকের মেয়াদ আরও বাড়িয়েছে। তার বিরুদ্ধে অনলাইনে ‘উস্কানি’ এবং ‘উস্কানিমূলক বিষয়বস্তু প্রকাশ’-এর অভিযোগ আনা হয়েছে।  আবদেল্লাতিফ একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি মিডল ইস্ট আইসহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেন। আবদেল্লাতিফ এর আগেও ইসরায়েলি বাহিনীর দমন-পীড়নের শিকার হয়েছেন। ২০২১ সালের মে মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ছোট ছেলেকে আটকের ভিডিও করার কারণে ইসরায়েলি সেনারা তাকে মারধর করেন, মরিচের গুড়া ছিটিয়ে দেন এবং তার মাথার স্কার্ফ জোর করে খুলে ফেলেন। সে সময় পুরাতন শহরের দামেস্ক গেটে দেশব্যাপী ফিলিস্তিনি সাধারণ ধর্মঘটের সংবাদ সংগ্রহের সময় আবদেল্লাতিফ ইসরায়েলি বাহিনীকে একটি শিশুকে আটক করতে দেখেন বলে জানান। শিশুটির বাবা ও কাছাকাছি থাকা অন্যান্য ফিলিস্তিনিরা এতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। আবদেল্লাতিফ তখন ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন, কিন্তু ইসরায়েলি সেনারা তাকে ধাক্কা দেন, যদিও তিনি তাদের স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি একজন রিপোর্টার। আবদেল্লাতিফ পুনরাবৃত্তি করতে থাকেন, “আমি একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক।” তবে সেনারা তাকে উপেক্ষা করে পিছনে ঠেলে দিতে থাকে।  তারপর তার হিজাব খুলে ফেলে এবং হাঁটুতে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত ফিলিস্তিনিরা আবদেল্লাতিফকে রক্ষা করতে এগিয়ে আসে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফলস্বরূপ তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সেই সময়ে, রাজনৈতিক বিভাজনের মধ্যে ফিলিস্তিনিরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণের প্রতিবাদে দেশব্যাপী সাধারণ ধর্মঘট শুরু করে। সূত্র: মিডল ইস্ট আই, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম