ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৩,  4:37 PM

news image

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। স্থানীয় সোমবার ভোর ৪টার দিকে দেশটিতে আবারও ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সবশেষ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।  ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল)। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সুনামির কোনও আশঙ্কা নেই। এর আগে রবিবার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রবিবার আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও। ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার অনুমতি দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস। সূত্র: আরব নিউজ, এএফপি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম