ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলো ৪১৬ হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২২,  7:36 AM

news image

হজের ফিরতি ফ্লাইট দেশে ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রথম ফ্লাইটে দেশে এসেছেন ৪১৬জন হজযাত্রী। বিষয়টি নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওনা হয়। ফ্লাইটে মোট ৪১৬ জন হজযাত্রী ছিলেন। হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি মধ্যরাত (১৫ জুলাই) ২টা ৩০ মিনিটে ঢাকায় ফিরবে। বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন। এবার বাংলাদেশ থেকে দুই দফায় মোট ৬০ হাজার হজ প্রত্যাশী সৌদি যান। এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৬ জন হজযাত্রী। মারা যাওয়া ১৬ হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম