ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক শীতে পর্যটক বরণে প্রস্তুত সিলেট সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল সোহাগের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৩,  5:18 PM

news image

ফিফার দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গত ৫ এপ্রিল সোহাগের পক্ষে তার আইনজীবী আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ আপিল করেন। যেখানে মোটা অংকের কোর্ট ফিও জমা দিয়েছেন সোহাগ। নিয়মানুযায়ী এটির শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) গত ১৪ এপ্রিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। ফিফার নিষেধাজ্ঞা দেওয়ার ২১ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করতে হয়। ফিফা থেকে ২ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সোহাগকে। সেই জরিমানা এক মাসের মধ্যে পরিশোধের সময়সীমা বেধে দেয় ফিফা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম