ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নেওয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২৪,  4:00 PM

news image

এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, ব্রিজ, ফেরি, রোডে চলাচলে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১ জুলাই) এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। গত ৭ মে তিনি রিট করেন। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, বঙ্গবন্ধু সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নারায়ণগঞ্জের মুরাদপুর সেতু, আরিচা ও পাটুরিয়ার ফেরি পারাপারের আগে নির্দিষ্ট বুথে টাকা পরিশোধ করা কিংবা টিকিট কাটা লাগে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে। দুর্ঘটনার পরিস্থিতি যেমনই হোক এতে ছাড় দেওয়া হয় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম