ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন মারে

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২৩,  4:20 PM

news image

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যান্ডি মারে। গ্রাস-কোর্ট মৌসুমকে অগ্রাধিকার দিতে, বিশেষ করে উইম্বলডনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা।  আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে ফরাসি ওপেন। আর উইম্বলডন শুরু হবে ৩ জুলাই। ২০১৭ সালের পর রোলাঁ গাঁরোয় কেবল একবার খেলেছেন ৩৬ বছর বয়সী মারে।  চলতি মাসের শুরুতে ক্লে-কোর্ট চ্যালেঞ্জার জেতেন মারে। কিন্তু এই কোর্টে এরপর থেকে ধুঁকছেন তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্কটিশ তারকা।বোর্দোয় এই সপ্তাহের শুরুতে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে হেরে যান মারে। রোম, মাদ্রিদ ও মন্তে কার্লোর এটিপি ইভেন্ট থেকেও দ্রুত বিদায় নেন তিনি।আগামী ১৯ থেকে ২৫ জুন কুইন্স ক্লাবে অনুষ্ঠেয় সিঞ্চ চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে মারের।  ২০১৬ সালের ফরাসি ওপেনের ফাইনালে খেলেছিলেন মারে। শিরোপা লড়াইয়ে হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের বিপক্ষে। টুর্নামেন্টের পরের বছরের আসরে সেমি-ফাইনাল থেকে তাকে বিদায় করে দেন ভাভরিঙ্কা। ২০১৯ সালে নিতম্বে অস্ত্রোপচারের পর ছেলেদের র্যাঙ্কিংয়ে ৫০৩ নম্বরে নেমে যান মারে। কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়ে এখন তিনি আছেন ৪২তম স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম