ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  3:19 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে। প্রয়োজনে এ আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তবে এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে। রোববার (২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি। এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে। প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন শুনানিতে অপরাগতা প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিচার বিভাগ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না, এ নিয়ে আমি কিছু বলতে চাই না। তিনি বলেন, বিশ্বের সব দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। কিন্তু সেখানে হয়তো সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন বলা নেই। ডিজিটাল অপরাধ কমাতে এ আইন করেছে সব দেশ। আমাদেরও থাকা প্রয়োজন। এসময় আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার হয়েছিল, সেটা আমরা স্বীকার করে এ বিষয়ে কী পরিবর্তন আনা যায় সেটা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা এখনও চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম