ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২২,  2:01 PM

news image

শপথ গ্রহণ করলেন রনিল বিক্রমাসিংহে। এর মাধ্যমে শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে নিলেন তিনি। দেশটির প্রধান বিচারপতি বৃহস্পতিবার তাকে শপথ পড়ান। ৭৩ বছর বয়স্ক রনিল এর আগে ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এছাড়া দুই বার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেও ব্যর্থ হন তিনি। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় দেশের প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ ক্ষমতা লাভ করলেন রনিল বিক্রমাসিংহে।  কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তাকে শপথ পাঠ করানো হয়। বুধবার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত করতে যে ভোট হয়, তাতে বড় জয় পেয়েছেন রনিল।

২২৩ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ৮২ ভোট। দেশে তার বিরুদ্ধে যত প্রতিবাদই হোক না কেন, পার্লামেন্টে এখনও যে রনিল বিক্রমাসিংহে ক্ষমতাবান তা এই ভোটেই স্পষ্ট হয়ে গেছে।  এদিকে স্বাধীনতার পর সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কা। দেশের এই পরিণতির জন্য সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করছেন অনেক শ্রীলঙ্কান। এ জন্য তারা চলতি বছরের প্রথম দিক থেকেই আন্দোলন করে আসছেন। অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন গোটাবায়া। পরিবর্তন আসে শ্রীলঙ্কার সরকারের সর্বস্তরেই। কিন্তু তারপরেও খুশি নন আন্দোলনকারীরা। তারা এখন বলছেন, রনিল বিক্রমাসিংহে সেই রাজাপাকসেদের ছায়া হয়ে ক্ষমতায় এসেছেন। তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট হয়ে তাই প্রথমেই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে রনিলকে। আন্দোলন কীভাবে থামাবেন তিনি তার দিকেই তাকিয়ে আছেন পর্যবেক্ষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম