ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

প্রেসিডেন্ট হতে চান শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  4:45 PM

news image

গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। বিবিসিকে তিনি এ কথা জানিয়েছেন। প্রেমাদাসার দল সামাজি জন বালাবেগায়ার (এসজিবি) পক্ষ থেকে মিত্রদের সমর্থন আদায় নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় তিনি নিজের ইচ্ছার কথা জানালেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ঘোষণা দিয়েছেন- চলতি সপ্তাহে পদত্যাগ করবেন।

পার্লামেন্টের স্পিকার আইনপ্রণেতাদের বলেছেন ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। প্রেমাদাসা বলেছেন, তার দল ও মিত্ররা একমত হয়েছে যে- যদি শূন্যতা দেখা দেয় তাহলে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে। সর্বদলীয় অন্তর্বর্তী সরকারে যোগ দিতে প্রস্তুতও রয়েছেন তিনি। প্রেমাদাসা স্বীকার করছেন, এই সংকটের দ্রুত কোনো সমাধান নেই। তার মতে, ২০১৯ সালের আগের অবস্থায় অর্থনীতিকে নিয়ে আসতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। তিনি বলেন, আমরা জনগণকে প্রতারিত করব না। আমরা অকপট হব এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা লাঘবের একটি পরিকল্পনা তুলে ধরব। সূত্র:বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম