ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলো ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৬,  5:05 PM

news image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে দেশটির সরকার। তারা পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ানের পদত্যাগ সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা’ আখ্যা দেন প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি। তিনি বলেন, এসব খবর কিছু বিদেশি গণমাধ্যমের চলমান ‘মিডিয়া গেমের’ অংশ। তাবাতাবায়ি বলেন, ‘পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ইরান ‘ঐক্য ও সংহতির পথ থেকে পিছু হটবে না’।তিনি যোগ করেন, যারা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, তারা ‘সে ইচ্ছা নিয়েই কবরে যাবে’। দেশের অভ্যন্তরে বিভাজন নিয়ে চলা জল্পনাকল্পনাও প্রত্যাখ্যান করেন তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তারা। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরবর্তীতে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দীর্ঘমেয়াদি কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় দুই পক্ষ। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে। সূত্র: আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম