ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

প্রেমে পড়েছেন রাশমিকা!

#

বিনোদন ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  1:04 PM

news image

একসঙ্গে কাজ করার পর থেকে দিনরাত টাইগারেই মন পড়ে আছে রাশমিকা মন্দনারের। শেষে অনুভূতি প্রকাশ না করে আর পারলেন না। গুঞ্জন রটেছে টাইগারের প্রেমে পড়লেন ‘পুষ্পা’-অভিনেত্রী! সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে কাজ করেছেন রশমিকা ও টাইগার। তার পর থেকেই মন উচাটন অভিনেত্রীর। টাইগারের ছবি পোস্ট করে তিনি আগুনের চিহ্নে ভরিয়ে দিয়েছেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, রাশমিকা মন্দানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন গুঞ্জনটা সত্যি ছিল আর টাইগারের সঙ্গে অভিজ্ঞতাও ছিল দারুণ। অভিজ্ঞতা অতিমাত্রায় উত্তেজক...।’ আগুনের শিখা একে দক্ষিণী অভিনেত্রী বলতে চেয়েছেন, টাইগারের সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্তে যেন উষ্ণতার পারদ চড়ে! যদিও এত প্রশংসা পেয়ে টাইগার এখনও নীরব। রাশিকার প্রতি তারও মন মজেছে কিনা, সেই খবর অবশ্য জানা যায়নি। তবে পরোয়া নেই অভিনেত্রীর। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর আকাশ ছুঁয়েছে রশ্মিকার খ্যাতি ও প্রতিপত্তি। এবার তার লক্ষ্য বলিউড। সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। এ ছাড়াও ঝুলিতে রয়েছে ‘গুডবাই’, ‘সীতা রামম’, ‘পশু’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম