ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্রায় প্রতিদিনই নতুন গণকবর পাওয়া যাচ্ছে: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  4:41 PM

news image

ইউক্রেনে এক মাসেরও বেশি সময় ধরে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে মঙ্গলবার লিথুয়ানিয়ান পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের যোদ্ধারা যেসব অঞ্চল উদ্ধার করছে, সেখানে রুশ সেনাবাহিনী কর্তৃক নির্মম অত্যাচারের শত শত ঘটনার শিকার হাজার হাজার ভুক্তভোগী পাওয়া যাচ্ছে। তিনি বলেন, প্রায় প্রতিদিনই নতুন নতুন গণকবরের সন্ধান মিলছে। নালার মধ্যে এবং মাটির নিচে মরদেহ পাওয়া যাচ্ছে।  ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনী কর্তৃক সংঘটিত ‘যুদ্ধাপরাধের তদন্ত’ শুরুর বিষয়টি লিথুয়ানিয়ান সংসদ সদস্যদের জানান জেলেনস্কি।  ভাষণে তিনি আরও বলেন, শত শত ধর্ষণের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত যে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করবে। এদিকে, ইউক্রেনীয় প্রসিকিউটরররা বলেছেন, কিয়েভের একটি ভবনের বেজমেন্ট অংশে মঙ্গলবার গুলিবিদ্ধ ছয়টি মরদেহ পাওয়া গেছে।  ইউক্রেনে রাশিয়ান সেনা অভিযানের পর থেকেই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের  আনা অভিযোগ বরাবরই অস্বীকার করছে মস্কো।সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম