ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  1:09 PM

news image

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ যদি এ নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। আবু বকর ছিদ্দীক বলেন, আগামী বছরের পরীক্ষা আরও এগিয়ে নিয়ে আসা হবে।

আগে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরী আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা ১১টায় নেওয়া হয়েছে। সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম