ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রযোজকের সেই মামলায় শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  1:12 PM

news image

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত গতকাল ৮ মে বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম