ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

প্রবাসী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৩,  1:52 PM

news image

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের ছোট ভাইয়ের বউ লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী। রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন।

বাকি তিন আসামির সামনেই রায় পড়ে শোনান বিচারক। মামলা সূত্র থেকে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উদ্ধারকৃত মরদেহ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলু পাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম। এদিকে এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা দায়ের করেন। আইনজীবী জাহিদ হোসেন জানান, এ ঘটনায় ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। আসামিদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম