ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সহিংসতা করে ঢাকায় পালানোদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাবে ডিএমপি রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কালো মেঘে ঢাকা উপকূলের আকাশ, পায়রা বন্দরে ০২ নম্বর হুঁশিয়ারি সংকেত ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পিলারের সুরঙ্গ থেকে নারীর মরদেহ উদ্ধার পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৬,  4:25 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।  


এদিকে ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। সেই সময় ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে। 



বুধবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আপাতত আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা।


আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারি বৃষ্টির শঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


শুক্রবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত মিলছে। শীতের আমেজের মধ্যে এই বৃষ্টি সাময়িক অস্বস্তি তৈরি করতে পারে।


দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ২১ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে বৃষ্টির কোনো সতর্কতাও জারি করা হয়নি।


অন্যদিকে, আকভানের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে ভারতীয় আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের অনুকূল পরিস্থিতিতে ঝড়টি আরও শক্তিশালী হচ্ছে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশা উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় সরাসরি ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কা না থাকলেও তার প্রভাবে আগামী দু'দিন আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছেন আবহবিদরা। 


সূত্র: দ্য ওয়াল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম