ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে দোয়া মাহফিলের আয়োজন করেন ইঞ্জি. আবু নোমান

#

নিজস্ব প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  5:07 PM

news image

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। শুত্রুবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লালমোহন ও তজুমদ্দিন থেকে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বনানীর নিজ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেন । আলোচনা সভায় ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন,


শেখ হাসিনার গত তিন মেয়াদে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে।বর্তমানে বিদেশিরাও বাংলাদেশের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্ষণীয় সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ।  তিনি আরও বলেন, বর্তমান সময়ে লালমোহন-তজুমদ্দিনে হাইব্রিড ও সুবিধাবাদীদের দাপটে দলের প্রকৃত নেতাকর্মীরা কোনঠাসা।  পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্টার  সাঁটাতে গিয়ে লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হাইব্রিড সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এছাড়াও তিনি দ্রুত এ সকল হামলার ঘটনা তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।  আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সফলতা কামনা করে দোয়া করা হয় এবং কেক কেটে সকল নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম