ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাজবাড়ীর স্মৃতির হাইকোর্টে জামিন

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২২,  6:49 PM

news image

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার। ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।ওই মামলায় গত ৪ অক্টোবর দিনগত রাত দেড়টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা, বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে সোনিয়াকে গ্রেফতার করা হয়। সোনিয়া রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম