ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীকে কোরবানির পশু উপহার কৃষক দম্পতির

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  2:12 PM

news image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান কোরবানির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়ার জন্য একটি গরু লালন-পালন করেছেন। তাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এই গরু গ্রহণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী গরুটি গ্রহণে সম্মতি দেন। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান, এই বিরল ভালোবাসার কথা শুনে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজবাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বুলবুল আহমেদ জানান, তিনি ও তার স্ত্রী সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য গরুটি কেনেন। গত তিন বছর ধরে তারা গরুটির নিবিড় পরিচর্যা করেছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তারা এই গরু ক্রয় ও লালন-পালন করেন। উপহার হিসেবে তার গরু গ্রহণে সম্মতি প্রদান করায় বুলবুল আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত, বুলবুল আহমেদ প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য ২০২০ সালে নেত্রকোণা জেলা থেকে আড়াই লাখ টাকায় এই গরু ক্রয় করেন। গরু কেনার পর কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা মানতও করছিলেন, যেন গরুটি সুস্থ থাকে। গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির। এই গরুতে আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে বলে জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম