ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

প্রথম ভাষণে যে অঙ্গীকার করলেন রাজা চার্লস

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:49 PM

news image

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদি রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার মারা গেছেন। তার মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে দেশটির নতুন রাজা হয়েছেন তার ছেলে চার্লস। বর্তমানে তার নাম রাজা তৃতীয় চার্লস। রাজার দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন চার্লস। তিনি তার ভাষণে যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। তিনি তার সদ্য প্রয়াত মা রানী এলিজাবেথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তিনি (এলিজাবেথ) ছিলেন অনুপ্রেরণা এবং আমার ও আমার পরিবারের কাছে উদাহরণস্বরূপ। আমার মা জীবনভর যে কাজ করে গিয়েছেন, আমিও সেই কাজেই জীবন উৎসর্গ করব। তিনি আরও বলেন, রাজত্বের সূচনায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ যে অঙ্গীকার করেছিলেন সে অনুযায়ী সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করব। রাজা চার্লস উল্লেখ করেন, কীভাবে ১৯৪৭ সালে তার ২১তম জন্মদিনে এলিজাবেথ কেপটাউন থেকে বেতার ভাষণে জানিয়েছিলেন, তার জীবন ছোট বা দীর্ঘ, যেমনই হোক, জনগণের সেবায় উৎসর্গ করবেন। রাজা তৃতীয় চার্লস বলেন, রানি নিজে যেমন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ঈশ্বর আমাকে যতটুক সময় দিয়েছেন আমিও এই সময়ে সাংবিধানিক নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাব। ৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তার উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’ গেল বড় ছেলে উইলিয়ামের মাথায়। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়। সূত্র; বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম