ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

প্রথম দিনই অনুশীলন মিস নেইমারের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  4:29 PM

news image

কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্রাজিল দল পাঁচ দিনের ক্যাম্প করছে ইতালির তুরিনে। চূড়ান্ত স্কোয়াডে ডাক পাওয়া ২৬ জন খেলোয়াড়ের জুভেন্টাসের ট্রেনিং গ্রাউন্ডে সোমবার সকালে রিপোর্ট করার কথা ছিল। কিন্তু প্যারিস থেকে সেখানে যেতে ফ্লাইট জটিলতার কারণে অনুশীলনে দেরিতে উপস্থিত হন পিএসজির দুই খেলোয়াড় নেইমার ও মার্কিনিয়োস। জানা যায়, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বিমান পরিবর্তন করতে হয় নেইমার ও মার্কিনিয়োসকে। একারণে ঠিক সময়ে অনুশীলনে যোগ দিতে পারেননি তারা। এই দুজন দলের সঙ্গে যোগ দেন বিকেলে।  আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘জি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম