ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন আমরা একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করবো: নেতানিয়াহু সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

ট্রোলিং ও অপপ্রচারের অভিযোগ, সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

#

বিনোদন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬,  11:33 AM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার টিম। সম্প্রতি একটি সাক্ষাৎকার ঘিরে দুই তারকাকে নিয়ে অনলাইনে নানা মন্তব্য, মিম ও সমালোচনা ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয় ও রাশমিকার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়িয়ে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁদের টিম। এ ছাড়া বিভ্রান্তিকর স্ক্রিনশট ও বিভিন্ন পোস্টের মাধ্যমে নেতিবাচক প্রচার চালানোর পাশাপাশি অর্থের বিনিময়ে এমন প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।


অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারকা জুটির টিম।


তাদের বক্তব্য, প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতার আড়ালে কাউকে হেয় করা কিংবা মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।


বিতর্কের সূত্রপাত হয় রাশমিকা মান্দানার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে অভিনেত্রী জানান, বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তাঁকেই বারবার উদ্যোগ নিতে হয়েছিল। প্রায় এক বছর ধরে চেষ্টা করার পর বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায় বলেও উল্লেখ করেন তিনি।


‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের ওই বক্তব্যের প্রসঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। এরপর বিজয়কে নিয়ে নানা ধরনের মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ তাঁকে ‘রেড ফ্ল্যাগ হাজব্যান্ড’ বলেও আখ্যা দেয়।


অনলাইনে ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্য ও প্রচারণার জবাবে এর আগে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল বিজয় ও রাশমিকার টিম। তবে পরিস্থিতির সমাধান না হওয়ায় এবার সাইবার পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম