ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে

#

বিনোদন প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৬,  11:14 AM

news image

একাকী এক নারীর জীবনসংগ্রাম ও মাতৃত্বের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘ফারজানা’। তারেক রহমান পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। নতুন এই কাজের খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।


জন্মবার্ষিকীতে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ‘ফারজানার’ প্রথম পোস্টার প্রকাশ করে এই খবর দেন নায়িকা। পরীমনি জানিয়েছেন, ছয় মাস আগেই তার এই লুক সেট করা হয়েছিল। চিত্রনাট্যের একটি বড় অংশের শুটিংও শেষ করেছেন তিনি।


কিন্তু নানা সমস্যায় কাজটি এগিয়ে যেতে পারেনি। পরীমনি বলেন, "সবকিছু ঠিক থাকলে শিগগিরই শেষ হবে শুটিং। মনে হল নতুন সিনেমার ঘোষণার জন্য জন্মদিনের চেয়ে ভালো উপলক্ষ্য আর হতে পারে না।"


সিনেমাটি নিয়ে নির্মাতা তারেক রহমান বলেন, "জীবন কখনো কখনো মানুষকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করায়, যেখানে প্রতিটি দিনই হয়ে ওঠে নতুন এক লড়াই। আর সেই লড়াইয়ের গল্প যদি হয় একজন নারীকে ঘিরে, তবে তার প্রতিটি অধ্যায়ের আড়ালেই লুকিয়ে থাকতে পারে অজানা কোনো সত্য, না বলা কথা আর গভীর আবেগের গল্প।


“আমার বিশ্বাস, এই সিনেমা দিয়ে পরীমণি দর্শকদের কাছে অভিনেত্রী হিসেবে নতুনভাবে পরিচিতি পাবেন।"


পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও তৈরি করেছেন তারেক রহমান। এর আগে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানালেও এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।


সিনেমায় পরীমনির বিপরীতে নতুন একজন অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুষমা সরকার। সব কাজ শেষ করে আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।


পরীমনি অভিনীত সবশেষ চলচ্চিত্র ‘ফেলুবক্সী’ মুক্তি পায় ভারতের পশ্চিমবঙ্গে। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটির মাধ্যমে কলকাতা বাংলা সিনেমায় যাত্রা শুরু হয় তার।


বর্তমানে রেজা ঘটকের অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া সামছুল হুদার ‘গোলাপ’ সিনেমায় নিরব হোসেনের বিপরীতে এবং লিসা গাজীর ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন পরীমনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম