ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

প্রতিদিন দুই ট্রাক জ্বালানি পাবে গাজা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩,  5:23 PM

news image

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি ঢুকতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা শুক্রবার (১৭ নভেম্বর) এ সিদ্ধান্তে একমত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল।  দেশটি জানিয়েছে, ফিলিস্তিন ভূখণ্ডে প্রতিদিন দুই ট্রাক অর্থাৎ ১ লাখ ৪০ হাজার লিটার জ্বালানি তেল ঢুকতে পারবে। এর ফলে চরম জ্বালানি সংকটে গাজার পরিস্থিতি কিছুটা হলেও পরিবর্তন হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও এ তথ্য নিশ্চিত করে হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) সতর্ক করে বলেন, চরম জ্বালানি সংকটের কারণে গাজায় তাদের সব কার্যক্রম বন্ধ হতে বসেছে। তাছাড়া জ্বলানীর অভাবে হাসপাতালগুলোর কার্যক্রম এখন বন্ধ প্রায়। এরপরই ইসরায়েল জ্বালানি সরবরাহের অনুমতি দিল। যুদ্ধ শুরুর আগ থেকেই গাজায় পানি ও জ্বালানীর প্রবেশ নিয়ন্ত্রণ করতো ইসরায়েল। কিন্তু যুদ্ধ শুরুর পর জ্বালানী, পানি সহ সকল সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে এক অমানবিক পরিস্থিতি তৈরি হয় অবরুদ্ধ গাজায়। একদিকে যুদ্ধের ধ্বংসলীলা অপরদিকে জ্বালানী, খাদ্য ও পানিয় সংকটের কারণে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে মানবাধিকার সংগঠিনগুলো। প্রসঙ্গত, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১২ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিনি মারা গেছে যার এক তৃতীয়াংশই শিশুই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম