ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

পেশোয়ার দলে যোগ দিলেন রানা

#

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৫,  4:54 PM

news image

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার জন্য চ্যালেঞ্জ বেশ কঠিনই বলা যায়। পেশোয়ার জালমির স্কোয়াডে যোগ দিলেও একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হবে শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে পেশোয়ার জালমির টিম হোটেলে পৌঁছান রানা। তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি, যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’ তবে টিম হোটেলে পৌঁছানোর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পেশোয়ারের ম্যাচ থাকায়, অনুশীলন ছাড়াই রানাকে খেলানো হবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। তাছাড়া একাদশে জায়গা পেতে নাহিদ রানাকে লড়তে হবে দুই অভিজ্ঞ বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে। ক্যারিবীয় পেসার জোসেফ এখন পর্যন্ত পিএসএলের চলতি আসরে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন, যদিও তার ইকোনমি রেট (৯.১০) সন্তোষজনক নয়। অন্যদিকে, ইংলিশ পেসার লুক উড খেলেছেন ৩ ম্যাচ, নিয়েছেন ৫ উইকেট মাত্র ৬.৮১ ইকোনমিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম