ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পেরুতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ২০ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  4:02 PM

news image

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত আরও ৩০ জন। বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস ১০০ মিটার গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। এর আগে গত বছরের নভেম্বরে দেশটিতে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিল। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম