ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পেটে গ্যাস, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে সমাধান পাবেন

#

স্বাস্থ্য ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩,  4:54 PM

news image

পেটে জমে থাকা গ্যাস, যাকে চিকিৎসার ভাষায় বলে ট্র্যাপড গ্যাস। এর ফলে বুকে ও পেটে ভয়াবহ ব্যথার উপদ্রব হতে পারে। এটা খুব সাধারণ একটি সমস্যা। এই প্রতিবেদন থেকে জেনে নিতে পারেন ঘরোয়া উপায়ে এর সমাধানের উপায়। 

নড়াচড়া করা

কখনো পেটে গ্যাসের চাপ অনুভব করলে, প্রথমে উচিত হাঁটাচলা করা বা ব্যায়াম করা। তাহলে এই সমস্যা থেকে সাময়িক পরিত্রাণ পাওয়া যেতে পারে।

মালিশ নেওয়া

ব্যথার স্থানে মালিশ করলে এই গ্যাসের সমস্যাতে আরাম পাওয়া যেতে পারে। আর মালিশ করা গ্যাস নিঃসরণে সহযোগিতা করে।

যোগ ব্যায়াম করা

যোগ ব্যায়াম গ্যাস পাস করতে সাহায্য করে। গ্যাসের সমস্যার মুখোমুখি হলে কয়েকটি যোগ আসন করা যেতে পারে। যেমন, বালাসন, উষ্ট্রাসন, সেতুবন্ধাসন ইত্যাদি।

পানীয় পান করা

গ্যাসের সমস্যার সময় তরল পানীয় পান করা উচিত। হালকা কুসুম গরম পানি, আদা চা এসময়ে খুব উপকারী পথ্য।

ভেষজ খাদ্য খাওয়া

হালকা গরম পানির সাথে ধনিয়া, হলুদ ইত্যাদি ঔষধি মিশিয়ে খেলে আরামবোধ হয় গ্যাসের সমস্যাতে।

বেকিং সোডা

আশ্চর্য হলে গ্যাসের সমস্যার ক্ষেত্রে বেকিং সোডা বেশ লাভজনক। ১/২ চা চামচ বেকিং সোডা পানির সাথে মিশিয়ে খেলে আরামবোধ হয়। তবে বেশি পরিমাণ বেকিং সোডা খেলে ক্ষতির কারণ হতে পারে।

অ্যাপল সিডার ভিনেগার

এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে গ্যাসের সমস্যায় লাভ পাওয়া যায় বেশ ভালো। আপনাকে দিবে আরাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম