ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

পেছাতে পারে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  10:49 AM

news image

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলের শেষের দিকে হতে পারে। এ ছাড়া এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে জুনের শেষের দিকে হতে পারে। তবে, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, আগামী বছর যথা সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নাও হতে পারে। দুই মাস পেছানোর সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম