ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৬,  8:11 PM

news image

পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে দেশের টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। রোববার (২১ জুন) সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সংকটের কারণ সরকারের কাছে স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। তিনি জানান, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সময়মতো ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে। ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, অপারেশনাল প্ল্যান (ওপি) পদ্ধতি বাদ দিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তের ফলে স্বাভাবিক অর্থপ্রবাহ ব্যাহত হয় এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা তৈরি হয়। দ্রুত অনুমোদনের আশায় ওপি পদ্ধতি বাতিল করা হলেও বাস্তবে অনেক ডিপিপির প্রস্তুতি, কারিগরি অনুমোদন ও প্রকল্প কার্যালয় গঠন দীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়নি।

ফলে পুরোনো অর্থায়ন বন্ধ হয়ে গেলেও নতুন অর্থায়ন চালু হয়নি। এর প্রভাব পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন পণ্যের সরবরাহে পড়েছে, যার ভোগান্তি এখনো দেশের মানুষকে বহন করতে হচ্ছে বলে জানান তিনি। সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে যাচ্ছেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের বিষয়ে আলোচনা করা হবে, যাতে দ্রুত ঘাটতি পূরণ করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম