ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা

পূবাইলে জন্ম নিবন্ধন সেবায় ধীরগতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:17 PM

news image

ফয়সাল ভূইয়া : গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ৪টি ওয়ার্ড এর শত শত  নতুন শিক্ষার্থী ও সেবা প্রার্থীরা দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধন পেতে ভোগান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছে গাজীপুর মহানগরীর পূবাইল অঞ্জল-২ এর সাধারণ জনগন ও ভুক্তভোগীরা, জন্মনিবন্ধন সেবাপ্রার্থীদের কাছে খোজ নিয়ে জানা গেছে  জন্ম নিবন্ধন পেতে আবেদন করা গেলেও জন্ম নিবন্ধন পেতে কেটে যাচ্ছে  মাস খানিক সময়,  যার ফলে ভোগান্তির মুখে পড়েছে স্কুল কলেজে ভর্তি হতে চাওয়া কোমলমতি শিক্ষার্থীরা,  স্কুল এ ভর্তি হওয়া নিয়ে অবিভাবকদের মধ্যে  তৈরি হয়েছে অনিশ্চিয়তা, এ বিষয়ে আমরা ফোনে যোগাযোগ করি গাজীপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখার নিবন্ধন প্রস্তুত কারক সানিয়ার সাথে, তিনি আমাদের জানান নতুন নিবন্ধন কর্মকর্তার যোগদান ও পাসওয়ার্ড পরিবর্তন-এ কিছুটা জটিলতা আছে, কিন্তু ধীরগতির কথা কৌশলে এড়িয়ে যায় এ কর্মকর্তা। জন্ম নিবন্ধনের এ ধীরগতির ব্যাপারে আমরা আরো জানতে চেয়েছিলাম স্থানীয় ৪০নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড নজরুল ইসলাম খানের কাছে, তিনি আমাদের জানান সিটি কর্পোরেশনের মাসিক মিটিং আমরা বিষয়টি উত্থাপন করেছি ও আইডি পাসওয়ার্ড স্থানীয় কাউন্সিলর অফিসে প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে, পেয়ে গেলে সেবার মানে আরো উন্নতি হবে বলে আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম