ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  9:38 PM

news image

ইরানে বৃহৎ আকারে সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এ ঘোষণা দেন। ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকিগুলো নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। এই শাসকগোষ্ঠী মূলত অত্যন্ত কঠোর ও ভয়াবহ কিছু মানুষের একটি পৈশাচিক দল।’ আট মিনিটের দীর্ঘ এই বার্তায় তিনি আরও বলেন, ‘তাদের (ইরানের) বিপজ্জনক কর্মকাণ্ড সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের সৈন্য, আমাদের বিদেশি ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের বিপন্ন করছে।’ তিনি বলেন, ‘দীর্ঘ ৪৭ বছর ধরে ইরানি শাসনব্যবস্থা ‘‘আমেরিকা ধ্বংস হোক’’ শ্লোগান দিয়ে আসছে এবং রক্তপাত ও গণহত্যার এক অবিরাম ধারা বজায় রেখেছে; যার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের সৈন্য এবং বহু দেশের অসংখ্য নিরীহ মানুষ।’ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা বারবার একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণভাবে... নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম