ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:02 PM

news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের ইমেইজ (ভাবমূর্তি) আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি তো একদিনে পারবো না। সময় দিতে হবে। আমি এটার ব্যবস্থা নিচ্ছি।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম