ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

পুর্নিমা চাকমার রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

#

০১ নভেম্বর, ২০২১,  8:51 PM

news image

রাঙামাটি প্রতিনিধ: পুর্নিমা চাকমার রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটন ও বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। জানা যায় গত ২৯ অক্টোবর রোজ শুক্রবার রাঙামাটিতে পূর্ণিমা চাকমা নামক এক কলেজ ছাত্রী গলায় ফাস দিয়ে  মৃত্যুবরন করেন।উক্ত বিষয়টি নিয়ে  আজ ১ নভেম্বর সকালে  মেয়ের বাবা সাধন চাকমা ও জুড়াইছড়ি উপজেলাবাসীর সমন্বয়ে শিক্ষার্থীরাসহ  রাঙামাটি   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।  উক্ত মানব বন্ধনে নিহত পুর্নিমা চাকমার বাবা সাধন চাকমা জানান,তার মেয়ের পুর্নিমা চাকমা মৃত্যুটি একটি পরিকল্পিত হত্যা।কোন একজন বা একাধিক ব্যাক্তি মিলে উক্ত  হত্যাকান্ডটি ঘটিয়েছেন বলে তিনি সন্দেহ পোষন করেন। পুর্নিমা চাকমা রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সে রাঙামাটি শহরে রাজবাড়ি এলাকায় জৈনেক ব্যাক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। উক্ত বাসায় থাকাকালীন সময়ে তাকে একাধিকবার শারীরিক ও মানসিক ভাবে হয়রানি করা হয়েছে। তার মেয়ে তাদের এসব অত্যাচারের কথা  প্রকাশ করে দিবে এইভেবে তাকে হত্যা করে তার লাশ ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং পরবর্তীতে ঘটনার দামাচাপা দিতে আবার চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালেও নিয়ে যায়। যা থেকে সবাই ভাববে পূর্ণিমা চাকমা আত্মতহত্যা করেছে।তিনি পূর্ণিমা চাকমার বাবা হিসেবে তার মেয়ের লাশের সঠিক ময়নাতদন্ত করে সত্য ঘটনা উন্মোচন করার জন্য জোর দাবী জানান। সে সাথে তার মেয়ের হত্যার সাথে জড়িত  যারাই ছিল সকলকে  চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম