ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পুরুষের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে সুন্দরী নারী: গবেষণা

#

লাইফস্টাইল ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  8:56 PM

news image

হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েই চলেছে। এটি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই ঘটছে। শুধু যে বয়স্ক ব্যক্তিদের হার্ট অ্যাটাক হচ্ছে তা কিন্তু নয়, এই তালিকায় নাম যোগ হচ্ছে অল্প বয়স্কদেরও। তবে পুরুষদের ক্ষেত্রে তুলনামূলক বেশি ঘটছে হার্ট অ্যাটাকের ঘটনা। হার্ট অ্যাটাকের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সম্প্রতি এক গবেষণা জানিয়েছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণা বলছে, সুন্দরী নারীরা হতে পারে পুরুষের হার্ট অ্যাটাকের কারণ। অবাক করা হলেও গবেষণার ফল কিন্তু এটিই জানাচ্ছে। স্পেনের একদল গবেষক দাবি করেছেন, সুন্দরী নারীদের দেখলে পুরুষের হৃৎস্পন্দন বেড়ে যায়।

আর সেখান থেকেই বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। তাই এ বিষয়ে সময় থাকতেই সংযত হতে পরামর্শ দিয়েছেন গবেষকরা। ডব্লিউবিএমডির একটি প্রতিবেদনে এটি প্রথম জানানো হয়। উল্লিখিত গবেষণা প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, সুন্দরী মেয়েরা এগিয়ে এলে পুরুষের মানসিক চাপ বাড়তে থাকে। এই মানসিক চাপ বাড়ার প্রবণতা বেশি হয় অপরিচিত সুন্দরী মেয়েরা সামনে এলে। স্পেনের ওই গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ পুরুষের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায়, তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই। গবেষণার সময়কাল ছিল দীর্ঘ নয় বছর। এরপরই স্পেনের এই গবেষকরা এই অভিনব সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষকদের দাবি, সুন্দরী নারীদের হঠাৎ দেখলে কখনো কখনো পুরুষের মানসিক চাপ এতটাই মারাত্মক হতে পারে যে তা হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে! ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তারা ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর গবেষণা চালানোর পরে দেখেছেন যে সুন্দরী মেয়েদের কাছে আসার পাঁচ মিনিটের মধ্যে পুরুষের হৃৎস্পন্দন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই পাঁচ মিনিটের মধ্যে ছেলেদের শরীরে ‘করটিসল’ নামক বিশেষ হরমোনের ক্ষরণ অনেক বেড়ে যায়। এই ‘কর্টিসল’ হরমোনের অত্যধিক নিঃসরণ হৃদযন্ত্রের ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকাংশে। সেইসঙ্গে বাড়ে ডায়াবেটিস ও বিভিন্ন স্নায়বিক সমস্যা। তাই সুন্দরী মেয়েদের দেখলে পুরুষের জন্য সংযম করা জরুরি। তথ্যসূত্র: নিউজ এইটিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম