ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পুরান ঢাকায় বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২২,  11:03 AM

news image

রাজধানীর পুরান ঢাকার আগাসাদেক রোড এলাকার একটি বাসায় বিকট বিস্ফোরণের আগুনে স্বামী-স্ত্রী  ও দুই সন্তান ২ দগ্ধ হয়েছেন। তারা হলেন- ইসরাফিল (৬২) তার স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)। শনিবার (২৫ জুন) ভোর পৌনে ৫টার দিকে আগাসাদেক রোড পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। তাদের ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। ইসরাফিলের ভাতিজা তারিফ আলম তারেক জানান, চারতলা বাড়িটি ইসরাফিলের নিজের। বাড়ির নিচতলায় থাকেন তারা।

রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন সবাই ওই বাসা থেকে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যায়। তিনি জানান, বিস্ফোরণে তাদের ঘরের সবকিছু তছনছ হয়ে গেছে। কী থেকে বিস্ফোরণ তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ হয়নি তাদের। সবার অবস্থা গুরুতর। ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। এতে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাড়িটির নিচতলার তিনটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদঘাটনের চেষ্টা চলছে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৪ জনকেই ভর্তি রাখা হয়েছে। এদিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম