ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পুত্র সন্তানের মা হলেন ফ্রিদা পিন্টো

#

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  6:26 PM

news image

মা হলেন অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত অভিনেত্রী ফ্রিদা পিন্টো। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ফ্রিদা। ছেলের নাম রেখেছেন রুমি রে। প্রেমিক কোরি ট্র্যানের জন্মদিনের দিনই পুত্র সন্তানের আগমনের কথা জানিয়েছেন ফ্রিদা। বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রয়েছেন ফ্রিদা এবং কোরি। কোরি-ফ্রিদার এটি প্রথম সন্তান।

ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানিয়েছেন ফ্রিদা। পিতা-পুত্রের একটি ছবি পোস্ট করে ফ্রিদা লিখেন, ‘শুভ জন্মদিন বাবা কোরি। শুধু বাবা নয়, সুপারড্যাড হিসেবে তোমাকে দেখে মন আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত এক মাকেও বড় সুখ দেয়। তোমায় ভীষণ ভালোবাসি। রুমি রে এক ভাগ্যবান সন্তান।’ পোস্টটি করার পর থেকেই ফ্রিদাকে অভিনন্দন জানাচ্ছেন তার ভক্ত ও সহকর্মীরা। গত ২৮ জুন ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেন ফ্রিদা। এতে তার বেবি বাম্প স্পষ্টভাবেই বোঝা যায়। ক্যাপশনে এই অভিনেত্রী জানান, চলতি বছরের শেষেই তাদের সন্তান ঘরে আসছে। ২০১৭ সালের অক্টোবরে ফ্রিদা-কোরিকে প্রথম একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। ২০১৯ সালের নভেম্বর বাগদান সারেন তারা। কিন্তু এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এই যুগল। এর আগে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় তার সহ-অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্রিদা। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেম করেন তারা। এরপর ২০১৫ সালে পোলো খেলোয়াড় রনি বাকার্ডির সাথে এই অভিনেত্রীর প্রেমের কথা শোনা যায়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’। অস্কারজয়ী এই সিনেমায় ‘লতিকা’ চরিত্রটি সবার নজর কেড়েছিল। চরিত্রটি রূপায়ন করেন ফ্রিদা পিন্টো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম