ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পুতিন তার উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন : যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  4:32 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাদের চরম ব্যর্থতার কথাও উপদেষ্টারা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে তাকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব সম্পর্কেও অবগত করা হচ্ছে না। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছে, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা হতাশ। তারা সরঞ্জামের অভাব এবং কমান্ডারদের নির্দেশ পালন করতে অস্বীকার করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড দাবি করেছেন, ভ্লাদিমির পুতিন সামরিক বাহিনীর দ্বারা বিভ্রান্ত হয়েছেন। ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করা রাশিয়ার জন্য কৌশলগত ভুল এবং একই সাথে এটি দেশটিকে দীর্ঘমেয়াদে দুর্বল করেছে। পাশাপাশি রাশিয়া দিন দিন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অন্যদিকে, ইউক্রেনের সেনারা চেরনিহিভ ও কিয়েভের আশপাশের কিছু এলাকা রুশ সেনাদের থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম