ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আমিরাতের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২২,  7:56 PM

news image

যুক্তরাষ্ট্রের চাপের বাইরে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মস্কো সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। মঙ্গলবার (১১ অক্টোবর) তাদের বৈঠকের কথা রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি পরিস্থিতি এ দুই নেতার বৈঠকের মূল এজেন্ডা হতে পারে।

আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম সোমবার (১০ অক্টোবর) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের রাশিয়া সফরের তথ্য জানায়। রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাস গ্রুপের সদস্য। গত বুধবার তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর জোট ওপেক প্লাস দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে একমত হয়। ২০২০ সালের পর থেকে যা সর্বোচ্চ। বৈশ্বিক সরবরাহে এ হার প্রায় ২ শতাংশের সমান। ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ও ভ্লাদিমির পুতিন নিজেদের দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার সমাধন নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া দুই দেশের অভিন্ন স্বার্থ আরও এগিয়ে নেওয়ার বিষয়টিও তাদের আলোচনার মধ্যে থাকবে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম