ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

পুতিনের সঙ্গে আলোচনা ‘অসম্ভব’ : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  1:20 PM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর দেশের কোনও আলোচনা ‘অসম্ভব’। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। গত শুক্রবার পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর জেলেনস্কির তরফে এমন মন্তব্য এলো। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলা হলেও রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই।

ফলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি রাশিয়ার অন্য কোনো প্রেসিডেন্টের সঙ্গে। এদিকে, রাশিয়া কর্তৃক দখলকৃত ভূখণ্ডে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ মস্কোপন্থী কর্মকর্তারাও। রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে। খেরসনে রুশপন্থী নেতা ভ্লাদিমির সালদো স্বীকার করেছেন, ডুডচানি শহরের কাছে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। কিছু এলাকা পুনরায় দখলে নিতে সমর্থ হয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেছেন, ইউক্রেনীয় ট্যাংক জলোটা বল্কার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম